বিজয় বার্তা ২৪ ডট কম
ধারালো অস্ত্রসহ এক শিক্ষার্থীসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে বন্দর থানার কল্যান্দীস্থ হাজী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ হোসেনসহ তার সঙ্গীয় র্ফোস শনিবার সকালে কল্যন্দী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ স্কুল ব্যাগে তল্লাশি করে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। ধারালো অস্ত্র রাখার অপরাধে বন্দর থানার উত্তর সাবদী এলাকার বাবু মিয়ার ছেলে যুবরাজ (১৭) ও বন্দর কলাবাগ এলাকার হাসেম মিয়ার ছেলে রাবসান (১৭) একই এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে রিফাত (১৬) ও কবির হোসেন মিয়ার ছেলে পারভেজ (১৬)কে আটক করে। এলাকাবাসী জানিয়েছে. শনিবার সকালে স্কুলের সামনে ২ গ্রেুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এক পক্ষ অপর পক্ষকে আক্রমন করার জন্য ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ৪ যুবকে আটক করে থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ মামলার ভয় দেখিয়ে ধৃতদের পরিবারের কাছে থেকে মোটা অংকের উৎকোচ আদায় করে ৪ যুবকে পুলিশ আইনের ১৫১ ধারায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
