বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কুতুবপুর চিতাশালের জামাইপাড়া এলাকায় মাদক স¤্রাট স¦জল বাহিনীর জম জমাট মাদক ব্যবসা চলছে দেদাছে।দেখার কেউ নেই ।
এলাকাসূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুর এলাকার চিতাশাল জামাইপাড়া এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে স্বজল(২৭)্। তার বিরুদ্ধে রয়েছে মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে । সে কুতুবপুর দেলপাড়া প্রাইম এর রাস্তা মোড় ,চিতাশালসহ বিভিন্ন এলাকায় স্বজল মাদক বিক্রি করে। তার নেতৃত্বে এক ডজন সেলম্যান রয়েছে।
এলাকাবসী জানান, স্বজলের হুমকীতে কেহ মুখ খুলে না। মাদক দ্রব্য অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানার বেশ কয়েক জনের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। তার কাছ থেকে মাসিক মাশোয়ারা নিচ্ছে কতিপয় কয়েকজন পুলিশের সোর্স। এমনকি স্থানীয় কিছু পাতিনেতা ও হলুদ সাংবাদিকদের মাসিক মাশোয়ারা দিয়ে সে তার ব্যবসা চাল্লাচ্ছে বলে সুত্রে জানাযায়। তার নেশার হাটে ভীর করছে স্থানীয় স্কুল কলেজ পড়–য়া ছাত্ররা। তাদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিচ্ছে স্বজলের মাদকে। অভিভাবকরা এই নেশা বিক্রেতা ডিলার স্বজল কে গ্রেপ্তারের দাবী জানান জেলা ডিবি পুলিশ ও র্যাব-১১ এর হস্তক্ষেপ চায়।
