বিজয় বার্তা ২৪ ডট কম
অ্যাড. সরকার হুমায়ুন কবিরকে সভাপতি ও অ্যাড. খোরশেদ আলম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২৮৭ সদস্যের নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষনা করা হয়েছে। এই কমিটির মেয়াদ ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।
গত বুধবার (৭ জুন) আইনজীবীদের এই ফোরামটি কেন্দ্রীয় কমিটির পক্ষে অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্ট্যার মাহাবুব উদ্দিন খোকন।
নতুন এই কমিটিতে মো. জাকির হোসেনসহ ৩০ জনকে রাখা হয়েছে সহ-সভাপতি পদে, আর এইচ এম আনোয়ার প্রধানসহ ১৫ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এছাড়া প্রতিটি থানায় একজন করে সংগঠনিক সম্পাদক ও সহ-সংগঠনিক সম্পাদক পদে ১৮ জনকে রাখা হয়েছে।
এ কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাড. আবুল কালামসহ ১৩ জনকে উপদেষ্টা করা হয়েছে।
অঃঃধপযসবহঃং ধৎবধ

