বিজয় বার্তা২৪ ডটকমঃ
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
মঙ্গলবার দেশটির হেরাত প্রদেশের একটি মসজিদ ও পুলিশ স্টেশনের মাঝামাঝি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পুলিশের এক মুখপত্র জানান, হেরাতের ১২শ’ বছর উপলক্ষ্যে পাশের মসজিদে বহু মানুষের সমাগম হয়েছিল। একটি রিক্সার মধ্যে বোমা রাখা ছিলো বলেও জানান তিনি। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষের। এর দায় এখনো কেউ স্বীকার করেনি। তালেবান এ হামলার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে। এর আগে, ৩১ মে কাবুলে ট্রাক বোমা হামলায় ১শ’ ৫০ জন নিহত হয়।

