বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানার একরামপুরস্থ সিএসডি (বিশ^ খাদ্য গোডাউন ) গেইট সংলগ্ন এলাকার শীতলক্ষ্যা নদীর তীরবর্তী স্থান হতে ওই লাশটি উদ্ধার করা হয়। বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অজয় কুমার জানান,মঙ্গলবার স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদনেতর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
