বিজয় বার্তা২৪ ডটকমঃ
রাষ্ট্রীয় সফরে সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ই জুন ঢাকা ছাড়বেন তিনি, সুইডেন পৌঁছনোর আগে একদিন যাত্রাবিরতি করবেন যুক্তরাজ্যে।
সেখানে স্বজনদের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী। পরে রওনা হবেন সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে। ১৫ ও ১৬ই জুন সুইডেনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে দুই দেশের মধ্যে কোনো বিশেষ চুক্তি হবে না। তবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভানের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার। দেশটির রাজার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
