বিজয় বার্তা২৪ ডটকমঃ
বনানীর হোটেল রেইনট্রি নিয়ে দুই তরুণীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। শারীরিক পরীক্ষার ২৫ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘ওই দুই তরুণীর মেডিকেল পরীক্ষা দেরিতে করানোয় স্পামে বীর্যের অস্তিত্ব মেলেনি’বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে দুই তরুণীর ফরেনসিক টেস্টের প্রতিবেদন হস্তাস্তরের সময় তিনি এসব তথ্য জানান।
গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর ৬মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণী।মামলাটিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদকে এক নম্বর আসামি করা হয়। বাকি আসামিরা হলেন সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী রহমত আলী। এরপর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে মামলার সব আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।ধর্ষণের ঘটনার পর গত ৭মে ঢাকা মেডিকেলে দুই তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাদের মাইক্রোবায়োলজি, রেডিওলজি এবং ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ২৫ দিন পর পুলিশের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়।
