বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশ সোর্স আনিছ হত্যা মামলার আসামী সন্ত্রাসী রুবেল (২৬)কে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ। সোমবার বিকেলে আনিছ হত্যা মামলার আসামী রুবেলকে জিজ্ঞাসাবাদের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহাম্মদ হুমায়ন কবীরের আদালতে স্বিকারউক্ত জবানবন্দী প্রদান করেন। যার মামলা নং- ৭৮(৫) ১৭। ধৃত রুবেল বন্দর থানার উত্তর সাবদী এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে। ধৃত আসামী রুবেল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাবাগস্থ আইসতলা বিলে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ করানো কে কেন্দ্র করে আইচতলা এলাকার হাজী আমিন উদ্দিন মিয়ার ছেলে পুলিশ সোর্স আনিছের সাথে একই ইউনিয়নের উত্তর সাবদী এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শাহ আলম মিয়ার সাথে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুর দেড়টায় উত্তর সাবদী এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে রুবেলের ব্যবহারকৃত ০১৯-৩২২৯৭০৪০ নাম্বারে ফোন থেকে ফোন করে আনিছকে নারাণগঞ্জ বাসা হইতে সাবদী বাজারে ডেকে আনে। পরে ওই দিন পৌনে ৩টায় পুলিশ সোর্স আনিছ কালি মন্দিরের সামনে এলে ওই সময় উৎপেতে থাকা সন্ত্রাসীরা আনিছকে এলোপাথারী ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত পুলিশ সোর্সকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার ওই দিন রাতে নিহতের বড় ভাই জামান মিয়া বাদী হয়ে বন্দর থানার আইচতলা কলাবাগ এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শাহ আলম, একই এলাকার মৃত দিদার মিয়ার ছেলে পারভেজ, হারুন মিয়ার ছেলে সজল, উত্তর সাবদী এলাকার আব্দদুর রশিদ মিয়ার ছেলে রুবেল, চিনারদী এলাকার শাহ আলম মিয়ার ছেলে রাজু, আইচতলা এলাকার কলাবাগ এলাকার মৃত দিদার মিয়ার ২ ছেলে ফয়সাল ও শামীমকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে মামলার ৪নং আসামী রুবেলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আলীমগীর হোসেন জানান, আনিছ হত্যা মামলার এজাহারভূক্ত ৪ নং আসামীকে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে সে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বিকারউক্তি জবানবন্ধী প্রদান করেছে। এবং বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
