বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানাযায়, দুপুরে ফতুল্লা সাইন বোর্ড এলাকায় ঢাকা-নারায়ণঞ্জ লিংক রোড এলাকায় মাদকের অভিযান চালায় এসআই মিজানুর রহমান-২। এ অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো,সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার মোঃ সেলিম সরদারের ছেলে মিঠু(২৬),আ.সাত্তার প্রধানের ছেলে শ্যামল হোসেন(২০)।
অপরদিকে, বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহম্মেদ ও এএসআই কামরুল হাসান তার সংগীয় ফোর্স নিয়ে ফতুল্লার চানমারী এলাকায় মাদকের বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ৬ কেজি গাঁজাসহ আমির উদ্দিন(৩১)কে গ্রেপ্তার করেছে। সে চাঁনমারী মাউরা পট্টি এলাকার আ. মতিনের ছেলে । গ্রেপ্তারকৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
