বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এড. মোঃ ফজলুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ বার ভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. হারুন অর রশিদ, এড. আসাদুজ্জামান , এড. নুরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন , এড. নজরুল ইসলাম মাসুম, এড. মশিউর রহমান শাহীন, এড. মোঃ শরীফ হোসেন, জেলা বঙ্গবন্ধু মহিলা আইনজীবী পরিষদের সদস্য সচিব এড. নাসিমা হাসনাত, এড. আশরাফুল সিরাজী রাসেল, এড. মোঃ আলী, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. সোহেল মিয়া, এড. মোঃ বেলায়েত হোসেন, এড. কামরুল নাহার, এড. খলিলুর রহমান, এড. আবুল বাশার রুবেল, এড. হাসিবুল হাসান রনি সহ অনেকেই ।
এ সময় মরহুম মোঃ ফজলুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।
