বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ব্যক্তিগত অর্থায়নে পবিত্র রমজান মাস থেকে ঈদ উল ফিতরের দিন পর্যন্ত বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে চলাচলকারী ১০টি ট্রলারে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে সাধারণ যাত্রীরা।
এ উপলক্ষ্যে শনিবার ২৭ মার্চ বিকেল সাড়ে ৬টায় বন্দর খেয়াঘাটে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, যুবলীগ নেতা কাজী শহীদ, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন, শাহ আলম প্রমুখ।
দোয়ার পূর্বে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে বন্দরে স্কুল কলেজের উন্নয়ন, সহ নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি খালেদ হায়দার খান কাজল বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান বন্দরের মানুষকে ভালবাসতেন। উনার স্থানে এসেছেন সাংসদ সেলিম ওসমান। উনিও বন্দরের মানুষকে ভালবাসেন। বন্দরের মানুষের উন্নয়নে উনি সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
