বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপরদি এলাকার চৈতী কম্পোজিটের সামনে শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার টিপরদী এলাকার চৈতী কম্পোজিটের সামনে একটি যাত্রীবাহী পরিবহন অপর একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে লেগুনাটি খাদে পরে যায়। এসময় লেগুনার যাত্রী আবদুস সালাম মারাত্বকভাবে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত আব্দুস সালাম উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক (চুয়াডাঙ্গা) গ্রামের আজগর আলীর ছেলে। পুলিশ অরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
