বিজয় বার্তা ২৪ ডট কম
সত্য বল সু পথে চল ওরে আমার মন,পাড়ে কে কে যাবি নবীর নৌকাতে আয় এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জের বন্দরে দক্ষিণ হাজীপুর ইয়াসিন শাহ দরবার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন রূপগঞ্জ পূর্বাঞ্চল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম বঙ্গবাসী। মসজিদের দাতা সদস্য ইয়াসিন শাহর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ রূপসী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মোল্লা,হাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মোহাম্মদ কন্ট্রাক্টর,পশ্চিম হাজীপুর বাগে জান্নাত জামে মসজিদের সভাপতি হাজী মোঃ মনির হোসেন,মধ্য হাজীপুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল হাসেম। এ সময় আরো উপস্থিত ছিলেন কবি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া মোঃ আবদুস সাত্তার,মোঃ জাহিদ,মোঃ আফানূর,মোঃ জাহাঙ্গীর মোঃ অলিউল্লাহ,সিরাজুল ইসলামসহ ইয়াসিন শাহর ভক্ত ও আশেকানবৃন্দ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন হাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মোঃ বেলালী।
