বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১’শ ৯৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার ছালেনগর এলাকার মোঃ রাজা মিয়ার ছেলে রুবেল(২৪),একই এলাকার মতিন প্রধানের ছেলে ফরহাদ হোসেন(২৫),শাহীমসজিদ’স্থ খালপাড় এলাকার আঃ খালেক মিয়ার ছেলে পারভেজ(২২),একই এলাকার মাসুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিনহাজ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার(২৫),নয়ামাটি ভাংতি খাকের চড়া এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে ফিরোজ(৩৫) ও মুছাপুর কুল চরিত্র এলাকার শরাফত আলীর ছেলে মামুন(২৬)। পুলিশ গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে রুবেল ও পারভেজকে শাহীমসজিদ পল্লি বিদ্যুতের সামনে থেকে ১’শ ১০পিছ ইয়াবা,ফরহাদ ও নয়ন হাওলাদারকে বন্দর বাসষ্ট্যান্ড চৌরাস্তা থেকে ৪৫পিছ ইয়াবা,কুড়িপাড়া মেইন রোড থেকে ফিরোজের কাছ থেকে ২৩পিছ ইয়াবা ও মুছাপুর কুল চরিত্র হালিয়া বাড়ী জামে মসজিদের সামনে থেকে মামুনের কাছ থেকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপরে বন্দর থানায় পৃথক পৃথক ভাবে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৬৩(৫)১৭,৬৪(৫)১৭,৬৫(৫)১৭ ও ৬৬(৫)১৭ইং। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।

