বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্কুলের সীমানা দেয়ালের ভেতরের ড্রেন থেকে ৫ বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) নাজনীন আক্তার জানান, সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শিশু কল্যান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্কুলের সীমানা দেয়ালের ভেতর ড্রেনেজে শিশুর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। ওই শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের পড়নে লাশ ও হাফপ্যান্ট। তাকে অন্য কোথাও ২/৩ দিন আগে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

