বিজয় বার্তা ২৪ ডট কম
আমি মো ইমরান, পিতা আবুল কাশেম, আমাকে মাদক ব্যবাসায়ের সাথে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। যা গত ১৭ মে বুধবার ও ১৮ মে বৃহষ্পতিবার কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশ হয়। উক্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটিতে আমাকে সালাউদ্দিন চৌধুরী বিটুর সাথে জরিয়ে যে কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। প্রকৃতপক্ষে বিটু নামের ব্যক্তির সাথে আমার তেমন কোন সম্পর্ক নাই। উল্লেখিত সংবাদে বলা হয়েছে আমার চর সৈয়দপুরস্থ বগুরা নামক ট্রান্সপোর্ট থেকে বস্তাবর্তি ফেন্সিডিল সহ আমাকে এবং বিটু নামের ওই ব্যক্তি সহ জনৈক যশোরের এক ব্যক্তিকে ঢাকা ডিবির টিম আটক করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে বলে লিখেছেন। কিন্তু আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার কাছ থেকে কোন ফেন্সিডিল পায়নি। আমি ২০০৮ সাল থেকে সুনামের সাথে ট্রান্সপোর্টের ব্যবসাসহ কয়েকটি ব্যবসা করে আসছি। আমি বর্তমানে শাহ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, মেট্রো সিমেন্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ ট্রান্সপোর্টের ব্যবসা করে আসছি। যার ঈষার্নিত হয়ে আমার ব্যবসা দখলের পায়তারা চালাচ্ছে কিছু কুচক্রি মহল। তারা এর আগেও আমাকে কয়েকবার ষড়যন্ত্র করে ফাসাতে চেয়েছে। কিন্তু মহান রাবুল আল আমিনের কৃপায় আমাকে তারা তেমন কিছু করতে পারে নাই। ওই সব কুচক্রি মহল প্রিয় সাংবাদিক ভাইদের ভুল ও মিথ্যা দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। এছাড়া এর আগেও আমাকে হুমকি ধামকি ও প্রাননাশের জন্য কয়েক দফা হামালাও চালায় তারা। এত কিছুর পরও মহান রাবুল আলামিনের কৃপায় আর মুরব্বীদের দোয়ার এখনো বেঁচে আছি। যেহেতু আমাকে মাদকসহ উই কুচক্রি মহল টি এর আগেও ফাঁসিয়ে দিয়েছে তাই আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। তারা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আমি যদি সৎ হয়ে থাকি আমাকে আপনারা ওইসব কুচক্রি মহলের হাত থেকে রক্ষা করুন। আপানারা জাতির বিবেক তাই আপনারা সমাজের আয়না । আপনাদের কাছে আমার দাবি ভবিষ্যৎ এ সংবাদ প্রকাশের পূর্বে সরেজমিনে এসে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করবেন। আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমার বক্তব্য নিয়ে লিখবেন। যা স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার গনতান্ত্রিক অধিকার। সর্বোপরি সমাজের মানুষের কাছে সঠিক সংবাদ উপস্থাপন করে সমাজকে সুন্দর করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
