বিজয় বার্তা২৪ ডটকমঃ
সাবেক এফবিআই প্রধান জেমস কমিকে ছাঁটাই করে বড় চাপ থেকে মুক্ত হয়েছেন বলে রাশিয়ার কর্মকর্তাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে গত সপ্তাহে ওভাল অফিসের বৈঠকে কমিকে সত্যিকারের পাগল বলে অভিহিত করেন ট্রাম্প। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সাথে এ বৈঠকের বিবরণী প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের জেরে কমিকে বরখাস্ত করেন ট্রাম্প। এ ঘটনায় শোরগোল ওঠে মার্কিন রাজনীতিতে। এ বিষয়ে সিনেটের গোয়েন্দা কমিটির কাছে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন জেমস কমি।

