বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের অভিযান চালিয়ে ৯শ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএস আই রফিকুল ইসলাম জানান, ফতুল্লা মডেল থানার এ আই মিজানুর রহমান -২ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার বিসিক শাসন গাঁও এলাকায় গত শনিবার (১৩ মে) রাতে মাদকের অভিযান চালায় ।এ অভিযানে ৮০০(আটশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাজ্ঞী রুনা বেগম(৩৪)কে গ্রেপ্তার করেছে। সে আরেক মাদক ডিলার রুমা বেগমের সাথে মিলে মাদক ব্যবসা করে আসছে। রুমার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।রুনা মাসদাইর এলাকার গোরস্থান এলাকার মকবুল হোসেনের স্ত্রী। অপরদিকে , এসআই মিজানুর রহমান -২ ও এএসআই আবুল কালাম আজাদ গত শনিবার (১৩ মে) রাতে আরেকটি অভিযান পরিচালনা করে । এ অভিযানে পঞ্চবটি মেথর খোলা এলাকা হতে রাত ৮টায় ১শ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেত কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো:ফাজিলপুর এলাকার আ.রশিদের ছেলে হানিফ(৩২),মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে রুমান(২৪),মদ্যপাড়া এলাকার মৃত আ. কাদির মিয়ার ছেলে আমির হামজা(৪৪)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ে করেছে।
