বিজয় বার্তা ২৪ ডট কম
চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম নাসিম ওসমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নিতাইগঞ্জ চত্ত্বরে এই দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার একমাত্র পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল বাছেদ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা খাদেম ছানাউল্লাহ, সভাপতি মাসুদুর রহমান মানিক, সহ সভাপতি খোরশেদ আলম, জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টিয়া, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলম বকুল, মোঃ ইউনুছ মিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ আওলাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া, এনায়েদ হোসেন, ইউনুস মিয়া, সাজ্জাদ হোসেন, মোঃ জুয়েল, মোঃ সেন্টু মিয়া, মোঃ রকি সহ অনেকেই।

