বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় গত ২৪ ঘন্টার পৃথক অভিযানে ২শ’১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ফালান (২৭) সদরের ২নং বাস ষ্ট্যান্ড এলাকার দলু ঘরামীর ছেলে এবং পাগলা পূর্ব পাড়া এলাকার কাজী মন্জুরুল ইসলামের ছেলে শামীম (২০)।
ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহাম্মেদ জানান, গত শুক্রবার রাতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লার হরিহর পাড়া আমতলা এলাকা থেকে ফালান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এবং অপর পৃথক এক অভিযানে ফতুল্লার পাগলা পূর্বপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম নামের একজনকে গেওফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
