বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের(ডিবি) অভিযানে ৩ গ্রাম হিরোইন সহ চান মিয়া(৫৫)নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফতুল্লা থানাধীন দেওভোগ পানির টেংকি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি চান মিয়া বাবুরাইল এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
অভিযানটি এস আই সেলিম মিয়ার নেতৃত্ত্বে এস আই মোল্লা টুটুল সঙ্গীয় ফোর্স সহ পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
