বিজয় বার্তা ২৪ ডট কম
মাত্র দু’ঘন্টার ব্যবধানে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার পঞ্চবটি ও পশ্চিম দেওভোগ এলাকা হতে এদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৩শ’ পুরিয়া হেরোইনও উদ্ধার করে। ধৃতরা হচ্ছে ফতুল্লা থানার মাসদাইর বারৈরভোগ এলাকার ফজলুল হকের ছেলে থানার তালিকাভূক্ত সন্ত্রাসী লিটন (৪০) ও একই থানার দেওভোগ মাদ্রাসার মিয়ারবাড়ীর ডালু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আওলাদ হোসেনের ছেলে সোহেল(৩৫)। এদের মধ্যে লিটনকে পঞ্চবটি ৩নং গেইট হতে ২শ’ পুরিয়াসহ এবং সোহেলকে পশ্চিম দেওভোগ এলাকা হতে ১০০ পুরিয়া হেরোইনসহ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন)মজিবুর রহমানের নেতৃত্বে এসআই/ নাহিদ আহাম্মেদ ও এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে ফতুল্লায় মডেল থানায় মাদক আইনে দু’টি পৃথক মামলা রুজু হয়েছে।
