বিজয় বার্তা২৪ ডটকমঃ
নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সাসেক্সে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
১২ মে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ১ জুন ইংল্যান্ড-ওয়েলসে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের। এ দু’টি টুর্নামেন্টে অংশ নেবে মাশরাফি বাহিনী। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ইংল্যান্ডে গেছে বাংলাদেশ। সেখানে এখন ১০ দিনের কন্শনিং ক্যাম্প করছে টাইগাররা। তারই অংশ হিসেবে এ প্রস্তুতি ম্যাচ।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিপক্ষে দারুণ ব্যাটিং করে সফরকারীরা। মুশফিকের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে তারা।
