বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ণ এলাকা হতে ১০ বোতল ফেন্সিডিল ও ১৫০ পিস ইয¦া ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লার মডেল তানার এস আই মিজানুর রহমান-২ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে এনায়েত নগর ধর্মগঞ্জ এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযানে রুমা গামেন্টর্স এর সামনের রাস্তায় ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ আহসান উল্লাহ (৫২)কে গ্রেপ্তার করেছে।সে হরিহরপাড়া এলাকার মৃত নূরুদ্দিনের ছেলে।অপর দিকে, ফতুল্লা থানার এস আই নাহিদ আহম্মেদ দেওভোগ এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার রাত ১১টায় ১শ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ সুবীর(৩৩)কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত সতীষ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।
