বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, নারায়ণগঞ্জের কোন ঘর কে আমরা জঙ্গি আস্তানা গড়তে দিবো না । আর সন্দেহভাজন কিছু থাকলে পুলিশকে জানাবেন ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাসিক ১৭ নং ওয়ার্ডে ভাড়াটিয়া তথ্য ফরন বিতরণ সময় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আমরা যে স্থানে থাকি না কেন সেই জায়গার সম্পর্কে জানতে হবে। কেউ চায় না আমরা কোন খারাপ লোকেদের সাথে বসবাস করি। যারা এখানে বসবাস করে সবাই স্থানীয় না। আমাদের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের তথ্য সংগ্রহ করা । কিছু দিন আগে ফতুল্লাতে ভাড়াটিয়া তথ্য ফরন বিতরণ করেছি । পালাক্রমে নারায়ণগঞ্জের প্রতিটি থানায় গিয়ে আমরা এই তথ্য ফরন বিতরণ করবো।
তিনি আরো বলেন, আমরা কাউকে হয়রানির উদ্দেশ্যে এই সব করছি না। তাই আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন । আমরা কাউকে বিব্রত করার জন্য এই তথ্য সংগ্রহ করছি না । আমাদের উদ্দেশ্য আপনাদেরকে নিরাপদ রাখা । যারা এই জঙ্গি তৎপরতার সাথে জড়িত তারা বাসা ভাড়া নিয়ে এই জঙ্গিবাদ করে থাকে । তিনি আরো বলেন, আমরা প্রতিটি এলাকার চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবো । এবং তাদের কে এই সম্পর্কে জানাবো । অতীতের চেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অনেক এগিয়ে আছে। এই তথ্য সংগ্রহ করার পর আমরা মাদক সেবিদের তথ্য সংগ্রহ করবো । যাতে করে আমাদের সন্তানেরা এই সব সর্বনাশা মাদকদ্রব্য হতে দূরে থাকে ।
১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) মোঃ শরফুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মোঃ শাহেনেওয়াজ , মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ সোলায়মান , দপ্তর সম্পাদক শিখন সরকার শিপন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরো অনেকেই।

