বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫’শ গ্রাম গাঁজাসহ গাফ্ফার (৪৫)নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৭টায় ঘারমোড়া বাজার মা ফার্মেসীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত গাফ্ফার ঘারমোড়া এলাকার মৃত আবু বকর ফকিরের ছেলে। বন্দর থানার এসআই পংকজ জানান,মাদক ব্যবসায়ী গাফ্ফার দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা বানিজ্য করে আসছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘারমোড়া বাজার থেকে ফেরি করে মাদক বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
