বিজয় বার্তা২৪ ডটকমঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারীর শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার সকাল নয়টার দিকে এসব স্বর্ণসহ তাদের আটক করা হয়।আটক হওয়া দুই নারীর মধ্যে একজন হলেন পারভিন আক্ততার আর এক জন হলেন জেসমিন আক্তার।শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা এনামুল হক বলেন, ওমানের মাস্কাট থেকে আসা একটি বিমানে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসছিল। চট্টগ্রামে বিমানটিতে ওঠেন ওই দুই নারী।
গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তাদের শরীরে তল্লাশি চালায়। একপর্যায়ে শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
