বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভ্রাম্যমান আদালত পচাঁ মাছ বিক্রির দায়ে ১ মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা, ১ মাছ ব্যবসায়ীকে ১ মাসের জেল ও ১ মাদকসেবীকে ১ মাসের জেল দিয়েছে। বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব নির্বাহী ম্যাজিস্টে হিসেবে এ রায় প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সকালে মদনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ইব্রাহীম নামে এক মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা ও ফরাজীকান্দা বাজারে এক মাছ ব্যবসায়ীকে ১ মাসের জেল দেন। অপর দিকে পুলিশ গত বুধবার রাতে বন্দরের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকা থেকে বজলু নামে এক মাদকসেবীকে ধরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের জেল দেন। পুলিশ সাঁজাপ্রাপ্ত ২ জনতে দুপুরে জেল হাজতে পাঠায়।
