বিজয় বার্তা ২৪ ডটকম
ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারের নিয়ম নীতি ভঙ্গ করে অবৈধভাবে যানবাহনে বাম্পার লাগানোর দায়ে ৯ টি যানবাহনকে অর্থদন্ড সহ গাড়ির বাম্পার অপসরন করা হয়েছে।
শহরের চাষাঢ়ায় রবিবার সকাল ১১ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী ভূমি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও তাসমিনুর নেছা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোটরযান আইন ১৯৮৩ সালের ৫১ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
এ সময় ৭ টি ট্রাক, ১টি পিকআপ ভ্যান ও ১ টি সিএনজিকে সর্ব মোট ২৪২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে গ্যাস কাটাঁর দিয়ে ট্রাকের বাম্পার অপসরন করা হয়।
