বিজয় বার্তা ২৪ ডট কম
আদি ফুডল্যান্ডের মালিক ও মহানগর যুব সংহতি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমার নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমান পুত্র মাননীয় আজমেরী ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার সন্ধ্যা ৭ টায় তার ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, আমরা আদিকাল থেকে এই জেলায় সুনামের সাথে ব্যবসা করে আসছি। নিজের পয়সায় রাজনীতি ও জনসেবা করি। কোন অবৈধ কাজ করে নয়। কয়েকদিন আগে আমার কাছে কয়েকজন ব্যবসায়ী নিতাইগঞ্জ অবৈধ অটো স্ট্যান্ডের কারনে জনদুভোর্গ এর কথা জানান। এই অটো স্ট্যান্ড এর কারনে জনদুর্ভোগের সমস্যা সমাধানে আমি ১৮ নং কাউন্সিলর আমরা মামা কবির হোসেনের এর সাথে কথা বলি। তিনি এই বিষয়ে সমাধান না করে উল্টো আমাকে হুমকি দেয়েএবং বলে এই নিতাইগঞ্জ আমার আমি এখানে সব একলা খামু। জনগনের কথা চিন্তা করে আমি তাকে অটো স্ট্যান্ডটি উঠানোর কথা বললে তিনি উল্টো আমাকে হুমকি প্রদান করেন এবং ইয়াবা ব্যবসায়ী বলে অপপ্রচার করেন।
তিনি আরো বলেন, এখন আপনারই বলেন, আমি বৈধভাবে ব্যবসায় পরিচালনা করি। জনগনের সেবায় বিভিন্ন সামাজিক সংসগঠনের সাথে জড়িত। মানুষের শান্তির কথা চিন্তা করে কবির হোসেনের সাথে কথা বলতে গিয়েছিলাম। তিনি প্রমান করুক আমি অটো স্ট্যান্ডের কোন ড্রাইভার থেকে চাদা চেয়েছি। তিনি প্রমান করুক আমি কবে ইয়াবা বিক্রি করেছি। যদি প্রমান করতে পারে তাহলে আমি সব কিছু ছেড়ে এই দেশ ত্যাগ করবো। তারা শুধু আমাকে নয় আমার নেতা আজমেরী ওসমানকে নিয়েও অপপ্রচার চালিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, নিতাইগঞ্জ অটো স্ট্যান্ড থেকে কাউন্সিলর কবির ও তার ছোট ভাই নেওয়াজ চাদা তুলে। সমস্ত চাদা দিদার নামে একজনকে দিয়ে প্রতিদিন অটো রিকশা ড্রাইভাদের কাছ থেকে তুলে। সাংবাদিক ভাইদের দ্ধারা আমি এর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
