বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর সাব রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে দু’গ্রুপের রশি টানাটানিতে সাধারন দলিল লিখকদের ভোগান্তির শেষ নেই। গত কয়েকদিন ধরে এ অবস্থা বিরাজমান থাকলেও তা নিরসনে অদ্যাবধি কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা। বন্দর সাব-রেজিস্ট্রি অফিসের স্থানান্তর নিয়ে চলছে টাকার খোলামেলা। দু’পক্ষই সাব রেজিস্ট্রি অফিস নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে। সরকারী সিদ্ধান্তকে উপেক্ষা করে বিতর্কিত ব্যাক্তি নাটের গুরু খোকন ভেন্ডার একের পর এক বিশৃঙ্খলার সৃষ্টি করে চলছে। এই নিয়ে অনেক দলিল লিখক মুখ খুলতে চাইলেও রহস্যজনক কারনে নীরব ভূমিকা পালন করছে। মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রি অফিসে প্রতিবাদ ফটোশেসন করেছে দলিল লিখক খোকন মিয়াসহ একটি গ্রুপ। মূলতঃ গিয়াসউদ্দিন ভেন্ডারের কাছ থেকে অর্থিক সুবিধা আদায়ের লক্ষ্য নিয়ে নিরীহ ও সহজ-সরল দলিল লিখকদের নিয়ে ফটোশেসন করে বলে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানায়। তারই ষূত্র ধরে রেজিষ্ট্রি অফিস বন্দর আমিন আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ভেন্ডারের বাড়িতে নেয়ার প্রতিবাদে তারা লোক দেখানো প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় দলিল লিখক সমিতির একাংশ নাটের গুরু খোকন ভেন্ডারের নেতৃত্বে উপস্থিত ছিলেন। অপরদিকে দলিল লিখক অফিস আমিন আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ভেন্ডারের বাড়িতে নেয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন বলে একাধিক দলিল লিখক জানান। ডিয়ার অফিস থেকে কর্মকর্তারা এসে তা স্থানান্তর করা মাত্র বাকি। এর মধ্যে মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভাপূর্বক দলিল লিখকদের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার বিতর্কিত ও উত্তেজনামূলক সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দু’গ্রুপের রশি টানাটানিতে বিপাকে সাধারন দলিল লিখকরা। জনগনের সার্থে দ্রুত সাব রেজিস্ট্রি অফিস স্থানস্থর করা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।
