বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ডিবির পৃথক অভিযানে ২৩’শ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ফতুল্লা মাসদাইর বাজারস্থ নাসির কসাইয়ের দোকানের সামন থেকে সেলিম ও ফিরোজ নামে দুইজনকে ১২ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই সেলিম মিয়ার নেতৃত্বে এসআই আসাদুজ্জামান শেখ ও আসাদুজ্জামান তালুকদার সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লার মাসদাইর এলাকার নাসির কসাইয়ের ছেলে সেলিম (২৭) ও ঘোষের বাগ এলাকার মৃত মজিদের ছেলে ফিরোজ (৪০)।
এদিকে ভোর রাতে শহরের কেসি দাস এলাকা থেকে ১১’শ পিছ ইয়াবাসহ মাকসুদা ও ফারুক নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর থানাধীন আমলাপাড়া এলাকার কাশেমের স্ত্রী মাকসুদা (৫৫) ও ফতুল্লা মাসদাইর এলাকার মালেকের ছেলে ফারুক(৩৪)।
এ ব্যাপারে সদর ও ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃত আসামীদের আদালতে প্রেরনা করা হয়েছে।
