বিজয় বার্তা ২৪ ডট কম
কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, জঙ্গী মদদদাতা ওই খালেদা এবং তার পুত্র তারেক জিয়া। বিদেশে বসেই এসব জঙ্গী তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এ জঙ্গী তৎপরতার জন্য জবাব দিতে হবে। আগে জঙ্গী তৎপরতা এতটা ছিলনা। যখনই আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণ করে তখনই খালেদার নেতৃত্বাধীন বিএনপির ষড়যন্ত্র শুরু হয়। শুক্রবার নারায়ণগঞ্জ জেলা,মহানগর ও বন্দর উপজেলা শ্রমিকলীগ আয়োজিত শ্রমিক জনসভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম আরো বলেন,দেশ স্বাধীনের আগে থেকেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকতে পাকিস্তানী দোসরদের স্বপ্ন কোনদিনই সফল হবেনা। শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল ,বন্দর থানা আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন প্রমুখ। মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক শরিফুদ্দিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেত্রী শাহী ইফফাত জাহান মায়া, বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, তোবারক হোসেন, মহিলা নেত্রী শিমলা, আলী হোসেন মোল্লা, আলমগীর হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর ও তার দল।
