বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নারী নির্যাতন ও অর্থআত্বসাৎ মামলার ওয়ারেন্টভূক্ত ২ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করেছে পুলিশ। রোববার রাতে থানার বাড়ইপাড়া ও এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছে থানার বাড়ইপাড়া এলাকার নূরুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৩৫) ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত সফর উদ্দিন মিয়ার ছেলে ইস্তেখার আলম (৫২)। পুলিশ রাজ্জাক মিয়াকে নারী নির্যাতন মামলায় ও ইস্তেখাব মিয়াকে অর্থআত্বসাৎ মামলায় গেস্খফতার করে। ধৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
