বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে গতকাল সোমবার বিকেলে নিট কনসার্নের উদ্যোগে নিট কনসার্ন ক্রিকেট একাডেমি নামে এক ক্রিকেট প্রশিক্ষন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নিট কনসার্ন গার্মেন্টস্ এর মালিক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দলের ক্রিকেটার মোঃ শরীফ, রনি তালুকদার, প্রিমিয়ার লীগের খেলোয়ার জনি তালুকদার , নিট কনসার্নের সিনিয়র ম্যানেজার আব্দুল আওয়াল (এইচ আর ডি), শাহাদাত হোসেন রাজিব, অপু, সুমন ভূইয়া, হুমায়ন শেখ, মোঃ জুয়েলন প্রমুখ। প্রশিক্ষন একাডেমির পরিচালনার দায়িত্ব পালন করবেন ম্যানেজার লোকমান হোসেন। প্রশিক্ষন কর্মসূচির মধ্যমণি নিট কনসার্ন গার্মেন্টস্ এর মালিক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, আমাদের এই প্রশিক্ষন কর্মসূচি সকল ক্রিকেট প্রেমিদের জন্য উন্মক্ত থাকবে। প্রশিক্ষন কর্মসূচিতে অংশ গ্রহনকারী অস্বচ্ছল খেলোয়ারদের জন্য টেনিংএর পাশাপাশি কেহ যদি ইচ্ছা করে। তা হলে তার যোগ্যতা অনুসারে চাকুরীর ব্যবস্থা করে দেয়া হবে। তিনি আরো বলেন, এই প্রশিক্ষন একাডেমির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যদি কমপক্ষে ১০জন ভালো খেলোয়ার বের হয়ে আসে।এটাই হবে আমাদের সার্থকতা এবং দেশের জন্য সামান্য অবধান রাখা। তিনি আরো উল্লেখ করেন, নারায়ণগঞ্জ প্রিমিয়ার লীগের ১৫-১৬ সালের চ্যামপিয়ন ক্রিকেট দল ছিল নিট কনসার্ন ক্রিকেট টিম। পরিশেষে তিনি অংশ গ্রহনকারী খেলোয়ার ও অতিথীদের ধন্যবাদ জানান।
