বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিরলসভাবে বিদ্যালয়ের নির্মান কাজ উদ্বোধন করেন। সবশেষে জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানা প্রদাণ করেন সাংদ শামীম ওসমান। নির্মাণ কাজ উদ্বোধন করেন বাতানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, পশ্চিমপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে ও আনন্দলোক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। মিজমিজি বাতান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও নাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা মোজাফফর এর সভাপতিত্বে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, শাহ জালাল বাদল, আরিফুল হক হাসান, সমাজ সেবক মো: আনোয়ার ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকাটি সিটি করপোরেশনের অধীনে থাকায় রাস্তা ঘাট নির্মাণে বিধি নিষেধ রয়েছে। এ ব্যাপারে তিনি সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন। তবে তিনি সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল নির্মাণ ও একটি দৃষ্টি নন্দন মসজিদ নির্মানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাচ্চাদের সুন্দর জীবন গড়ার দায়িত্ব আমাদের সকলের। তারাই আগামী দিনের ভবিষ্যত। তিনি সবাইকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ করার উপদেশ দেন। এ ছাড়াও তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে এলাকায় পঞ্চায়েত কমিটি গঠণের আহ্বান জানান। মিজমিজি পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মিজমিজি পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, নাসিক কাউন্সিলর ইকবাল হোসেন, ওমর ফারুক, শাহ জালাল বাদল, আমিনুল হক, সমাজ সেবক মো: আনোয়ার ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। নাসিক ২ নং ওয়ার্ড আনন্দলোক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, নাসিক কাউন্সিলর শাহ জালাল বাদল, আমিনুল হক রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। নাসিক ৯ নং ওয়ার্ড জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় স্কুলের সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, নাসিক কাউন্সিলর শাহ জালাল বাদল, আমিনুল হক রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
