বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)’র চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমেদ বীর বিক্রম এর ৭৮তম শুভ জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালণ করেছে এলডিপি মহানগর শাখা। সোমবার এ উপলক্ষ্যে নানা কর্মসূচী পালণ করা হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা,কেক কাটা ও দোয়ানুষ্ঠান। দোয়াপূর্বক আলোচনা পর্বে মহানগর এলডিপি’র আহবায়ক হাজী কামাল প্রধাণ বলেন,কর্নেল অলি উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। যার জীবনে অন্যায় কি জিনিস দুর্নীতি কি জিনিস তিনি বুঝেন না। তাকে রাজনৈতিক অঙ্গনের একজন পরিচ্ছন্ন পুরুষ বলা যায়। কর্নেল অলির লোক হিসেবে আমি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি এমন একজন নেতার সাথে রাজনীতি করতে পারছি। যারা সরকারে রয়েছেন তারা শুধু রাষ্ট্রের কোটি কোটি টাকা দুনীতি করছেন, আর সেই দুনীতির্র টাকা দিয়ে একেকজন গাড়ী বাড়ী কিনে বিলাসিতা করছেন আর ঐ দুর্নীতির দায়ভার বহন করতে হচ্ছে সাধারণ জনগনকে। একটা দেশে যদি অনির্বাচিত সরকার থাকে তাহলে তো দুর্নীতি হবে এটাই স্বাভাবিক। এই সরকার নিজেদের স্বার্থের জন্য এমন কোন কাজ নেই যে, তারা করতে না পারে। আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেন, জিয়া ও এরশাদ হচ্ছে ভারতের দালাল,অত্যন্ত দুঃখের বিষয় সেই দালালকেই সংসদের বিরোধীদল বানিয়ে ক্ষমতায় অংশীদার করে রেখেছেন। জনগনকে বোকা ভাববেন না প্রধানমন্ত্রী,এখনো সময় আছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন, আপনাদের কিসের ভয়। কথায় কথায় বলেন দেশ আর গরীব নেই মধ্যবিত্ত আয়ে পরিনত হয়েছে। তাহলে একটু দেখেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগন আপনাদের কোথায় রাখে। আমার নেতা অলি আহমেদ মতো যদি ১০ জন ব্যক্তি থাকতেন তাহলে এদেশের পরিবর্তন হতো তাড়াতাড়ি বর্তমানে যারা আছেন। তারা শুধু নিজেদের আখের গুচ্ছাছেন এর জবাব বাংলার জনগন কোন একদিন অবশ্যই দিবে আর সে দিন পালাবার পথ খুজে পাবেন না জনগনের কাছে ক্ষমা চান, যেভাবে দেশে অন্যায় অত্যাচার শুরু করেছেন তাতে রাষ্ট্র পরিচালনা করা যায় না গ্যাস নেই গ্যাসের মূল্য বৃদ্ধির পরিবহনের ভাড়া বৃদ্ধি খাদ্য সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। তাই বলছি অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন, দেশের স্বাথে জনগনের স্বার্থে। এতে অংশ নেনমোঃ সুমন দেওয়ান, রফিক শেখ, এল.ডিপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর খান,আবুল হাসেম, শরিফ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

