বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২৮ পুরিয়া গাঁজাসহ মনির হোসেন(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে থানার একরামপুর’স্থ ইস্পাহানী এলাকায় স্থানীয় হাকিমের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মনির থানার বাড়ইপাড়া এলাকার শাহজাহান মিয়ার ভাড়াটিয়া মৃত হানিফ মিয়ার ছেলে । এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে সোমবার সকালেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

