বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী স¤্রাট (৩০) ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ জানান, হত্যা, চাঁদাবাজি, অপহরনসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী স¤্রাটকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সন্ত্রাসী স¤্রাটকে আদালতে প্রেরন করা হয়েছে।

