বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে তিনগাঁও দক্ষিণপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী হাজী লোকমান হোসেনকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। গত মঙ্গলবার রাতে (+৬১৮০৮১০৪২ নম্বরের)একটি ইন্টারনেট ফোন থেকে ওই হুমকি প্রদান করা হয়। ফোনে বলা হয়,আমাকে চিনবেননা লোকমান মিয়া ভাল হইয়া যান নাইলে সামনে বিপদ আইতাসে। এ ব্যাপারে হাজী লোকমান হোসেন জীবনের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতে বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৩১০। অজ্ঞাতনামা ওই দুর্বৃত্তের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছেন নিরীহ লোকমান হোসেন। ভয়ানক এ পরিস্থিতি হতে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তেেক্ষপ কামনা করছে।
