বিজয় বার্তা ২৪ ডট কম
ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস ) ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে সদর মডেল থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’সাকেল) মো.শরফুদ্দীন আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি ড.শাহনেওয়াজ, মহানগর কমিটির সভাপতি মো. সোলায়মান, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, ১৫ ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মহিলা কাউন্সিলর বিভা হাসান, কাউন্সিলর শারমিন হাবিবা বিন্নি, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, মহানগর পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ সহ অনেকেই।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, জাতির প্রয়োজনে পুলিশ বাহিনী সব সময় পাশে থাকবে। মহান মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনী প্রথম যুদ্ধ শুরু করেছিল। আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এই দেশ আজ মাদক ও অন্যান্য নেশাদ্রব্যের ছড়াছড়ি। মাদক তো বাংলাদেশে তৈরি হয় না । কিন্তু বর্তমানে তার কাচাঁমাল আসে। আর এই মাদক ব্যবসায়ীদেরকে পর্দার আড়াল থেকে ইন্দোনি কারা । তারা তো এই সমাজের কেউ না কেউ। তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং দূর করা সম্ভব না । সমাজের জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে সব কিছুই সব হবে।

