বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন ,আমি বলেছি মিনি স্টেডিয়াম হবে কিন্তু কোথায় হবে তা বলিনি। ইনশাল্লাহ আলীগঞ্জেই তা হবে।
সোমবার বিকেল ৫ টার দিকে ফতুল্লা আলীগঞ্জ মাঠে ৫ম শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিন্তু তার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে। কারন এই জায়গায় বিআইডব্লিউটিএ সরকারি কর্মকর্তাদের কোয়েটারের জন্য বরাদ্দকৃত। কোয়েটার হবে কিন্তু আমাদের মাঠের জন্য জায়গা রেখে। মাঠ না থাকলে এলাকার ছেলেরা নষ্ট হয়ে যাবে। তখন তারা মাদক বা অন্যান্য অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে ।
তিনি আরো বলেন, আমার তিন পুরুষ যাবৎ এমপি । এক পরিবারের তিন ভাই সংসদ সদস্য হয়েছি । আমি তিন তিনবার মন্ত্রীত্ব পেয়েও ছেড়ে দিয়েছি । আমার আগে আরো এমপি ছিল কিন্তু তারা কোন কাজই করে নাই। আমি কারো দোষ দিচ্ছি না কারন এলাকাটা বড়। এই সড়ক ১২০ ফুট চওড়া হবে । চীনমন্ত্রী হতে লিংক রোড হয়ে নারায়ণগঞ্জ ৩ হাজার কোটি টাকার কাজ আসছে। কেউ কমিশন খায় কিন্তু আমি খাই না । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালোবাসেন তাই তা সম্ভব হয়েছে ।
তিনি আরো বলেন , আমি রাজনীতি করি আল্লাহকে খুশি করতে । মানুষ আর কতদিন বাঁচে । যাওয়ার সময় হয়ে গেছে। মানুষ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ চায়। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই।
সভাপতির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেন, এক সময় এই মাঠে ইট পাথর ও মাদকের আস্তানা ছিল। অবৈধ ইট পাথর ব্যবসায়ী ও দখলদাররা তা দখল করে রেখেছিল। আমরা এলাকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তা খেলার মাঠ তৈরি করি। আর এই মাঠ করার সাহস ও স্বপ্ন দেখাইছেন এমপি শামীম ওসমান। আমরা কখনো চিন্তাও করেনি যে এই মাঠে স্টেডিয়াম হবে । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে । তার জন্য আমরা এলাকার প্রায় ২৫ হাজার মানুষের স্বাক্ষর নিয়ে তা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি। আলীগঞ্জ বাসীর পক্ষে থেকে এই মাঠে মিনি স্টেডিয়াম করার দাবি জানাচ্ছি। প্রতি বছর কুরবানি ঈদে এই মাঠে একটি গরুর হাট বসে। আমরা প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার বিনিময়ে হাটটি ইজারা দিয়ে থাকি । এই টাকা তো সরকারের ফান্ডে জমা হয় । যদি এই হাটটি ইজারা না দিয়ে আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এর সম্পূর্ন টাকা অত্র এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে কাজ দেওয়ার জন্য সংসদ সদস্য শামীম ওসমানের কাছে জোর দাবি জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে,ইউ আকসির, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ.জেড.এম ইসমাইল , নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম , ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল , আরো উপস্থিত ছিলেন , মজনু চৌধুরী , নুরুল ইসলাম , আরিফুল ইসলাম, আবুল হোসেন, শাহাদাত হোসেন সেন্টু , ফরিদ উদ্দিন , গোলাম কিবরিয়া সাত্তার সহ অনেকেই।
ফাইনাল খেলায় নিহাদ স্মৃতি সংসদকে হারিয়ে সাহারা ক্রিকেট ক্লাব চ্যামপিয়ন হয়।
