বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহসিন মিয়া তার নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন না’গঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সা. সম্পাদক হাজী সুলতান খাঁন। গতকাল মোহসিন মিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সোনারগাঁয়ের জাপা সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে গভীর শোক নেমে আসে। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে হাজী সুলতান খাঁন জানান মোহসিন মিয়ার চলে যাবার মাধ্যমে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন একজন ত্যাগী নেতাকে হারালো। রাজপথের একজন তুখোর সৈনিক ও একজন ত্যাগী নেতা হিসেবে আমরা তাকে চিনি। তার মত যোগ্য ও দক্ষ নেতৃত্ব পাওয়া বড়ই বিরল। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসীব করেন।

