বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আদ্দিন গ্রুপের এমডি জামায়াত নেতা শরীফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় গাজীপুরের কোনাবাড়ি কাঠালবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নারায়ণগঞ্জ জেলার কয়েক হাজার গ্রাহকের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাত করে পালিয়েছিল। টাকা আত্মসাতের ৩টি মামলায় তার সাঁজা ও ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত জামায়াত নেতা শরীফ বন্দরের কলাগাছিয়া পুনাইনগর এলাকার সালাউদ্দিন দেওয়ান গাজীর ছেলে। সে ২০১০ সাল থেকে আদ্দিন মাল্টিপারপাস লিঃ নামক নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ব্রাঞ্চ অফিস খুলে নিরিহ গ্রাহকদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকরা টাকা আত্মসাতে মামলা করে। সিআর ৭২৭/১৪,সিআর ৫১৫/১৪ ও ৫০৬/১৪ নং মামলায় তার বিরুদ্ধে ১ বছর সাঁজা হয়। এছাড়া তার বিরুদ্ধে ৯৪৮/১৫, ১০৩২/১৪,৪৫৩/১৫ ও ২৩৭/১৪ মামলাগুলো বিচারাধীন রয়েছে। শুক্রবার দুপুরে ধৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

