বিজয় বার্ত ২৪ ডট কম
নব গঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এই ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার প্রতীক শহীদ জিয়া পরিবারকে ধবংস করতে চায়। বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষের অদম্য বীর সিনিয়র ভাইস চেয়ারম্যানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর নির্বাসনে রেখেছে। বাংলাদেশী জাতীয়তাবাদকে বাঁচিয়ে রাখতে হলে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।
শুক্রবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের একটি চাইনজ রেষ্টুরেন্টে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, আরিফুর রহমান মানিক, মশিউর রহমান শান্ত, এডভোকেট আবুল কালাম, মোঃ পারভেজ, প্রকৌশলী সাইদ রেজা খান প্রমূখ।
