বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় পরককীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুই সন্তানের জননী। এ সময় নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে এ ঘটনায় শহিদ মিয়া নামের এক ব্যাক্তি রাবেয়া বেগম এবং পরকীয়া প্রেমিক কবির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শহিদ মিয়া জানান, ফতুল্লার পাইলটস্কুল এলাকার আমীনুল হোসেনে ফরাজীর মেয়ে রাবেয়াকে পারিবারিক ভাবে গত ১৫ বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান কুলজুড়ে আসে। গত কয়েক বছর ধরে ফতুল্লার লালপুর এলাকার কবির হোসেন নামক এক ব্যাক্তির সাথে তার স্ত্রী রাবেয়া পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। গত ২৪ তারিখে বেলা ১২টায় তার স্ত্রী রাবেয়া এবং তার সন্তান নাইম ও লামিয়া আক্তারকে নিয়ে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা এবং ১ ভরি স্বর্নালংকারসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

