বিজয় বার্তা ২৪ ডট কম
হযরত মুহাম্মদ শাহ্ (র:) ছালা পাগল বাবার ৩৫তম ওরশ মোবারকে দোয়া অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তাকে দরবারের খাদেমরা গলায় লাল গামছা পড়িয়ে দেন। সেই সাথে দরবারে বসে মাটির পাত্রে নেওয়াজ গ্রহণ করেন সংসদ সদস্য সেলিম ওসমান।
শুক্রবার ১০ ফেব্রুয়ারী রাত ৮টায় পুরাণ বন্দর এলাকায় অবস্থিত হযরত মুহাম্মদ শাহ্ (র:) ছালা পাগল বাবার দরবারে গিয়ে দোয়া অংশ নেন সেলিম ওসমান।
এ সময় তার সাথে ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি(অর্থ) জিএম ফারুক, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন সহ অন্যান্যরা।
প্রসঙ্গত ৩৫ তম ওরশ মোবারক উপলক্ষ্যে সংসদ সদস্য সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে ওরশের জন্য ৪টি মহিষ, ৩০ বস্তা চাল, ২ ব্যারেল সয়াবিন তেল ও নগদ ২৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। এর আগে ৩৪ তম ওরশ মোবারকে সেলিম ওসমান ২টি মহিষ, ২৫ বস্তা চাল, সয়াবিন তেল সহ নগদ অর্থ প্রদান করে ছিলেন।
