বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৪৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম(৩২) ও সোহেল(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় দড়িসোনাকান্দা বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম থানার দড়িসোনাকান্দা এলাকার আব্দুল মতিউর রহমানের ছেলে ও সোহেল একই এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে। বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক আলম সরোয়ার্দী রুবেল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দড়িসোনাকান্দা বাশঁবাগানে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২৫পিছ ও সোহেল মিয়ার কাছ থেকে ২২পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরেই গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।
