বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে উভয়পক্ষের ৪জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানার বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন খান ডকইয়ার্ডে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন মৃত ওয়াজুদ্দিনের ছেলে সাউদ ডকইয়ার্ডের মালিক মহিউদ্দিন(৪৫),বাবুল(৪৮),খান ডকইয়ার্ডের মালিক কথিত মুক্তিযোদ্ধা আশরাফ খানের ছেলে পল খান(৩৪) ও হিমেল খান(২৭)। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা যায়,উল্লেখিত দু’ ডকইয়ার্ড মালিকদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ডকইয়ার্ডের জায়গা নিয়ে উভয়ের মধ্যে ফের বিরোধ হলে এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সাউদ ডকইয়ার্ডের মালিক মহিউদ্দিন ও বাবুল এবং খান ডকইয়ার্ডের মালিক আশরাফ খানের ছেলে পল খান ও হিমেল খান আহত হয়। আহতদের আশ পাশের লোকজন ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
