বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মেহেদি হাসান রাব্বী(২৪) নামে মালয়েশিয়া ফেরত এক যুবক নিখোঁজ হয়েছে। ২ দিনেও তার সন্ধান না পাওয়ায় পরবারে চরম শংকা বিরাজ করছে। বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। নিখোঁজ রাব্বী থানার বন্দর শাহী মসজিদস্থ আবুল খায়েরের বাড়ির ভাড়াটিয়া সেন্টু মিয়ার ছেলে। সূত্র মতে,গত ২ জানুয়ারী রাব্বি মালয়েশিয়া থেকে ২মাসের ছুটিতে বাংলাদেশে আসে। রোববার সকাল ৯টায় সে বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয় এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রাব্বীর পিতা বাদী হয়ে সোমবার বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
